নগ্ন ছবির ভয় দেখিয়ে যৌনসম্পর্ক চেয়েছিল যুবক

0

ফেসবুকে পরিচয়ের পর আলাপ গড়ালো মেসেঞ্জারে। মেয়েটি দ্রুতই প্রেমের সম্পর্কে জড়ালো তৌহিদ নামের যুবকটির সাথে। দু বছর আগে সম্পর্কটি শেষ হয়েছিল। পরে মেয়েটির বন্ধুর ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল ছবি বানিয়ে ভিকটিম মেয়েটিকে হুমকি দেওয়ার পর র‍্যাবের হাতে ধরা পড়লো তৌহিদ নামের সেই যুবকটি।

বুধবার (১২ আগস্ট) তাকে আটক করা হয়েছে।

আটক হওয়া তৌহিদুল ইসলাম (২৬) কুমিল্লা জেলার লালমাই থানার আজপুর ইউনিয়নের মো. ফজলুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সম্পর্ক ভেঙে যাওয়ায় ২ বছর পর তৌহিদ ওই মেয়েটির বন্ধুর আইডি হ্যাক করে। এরপর ছবি অশ্লীল ও বিকৃত করে পাঠায় ভিকটিমের মেসেঞ্জার, ইমোসহ বিভিন্ন মাধ্যমে । তৌহিদ জানায় যৌন সম্পর্কে রাজি না হলে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, যৌন হয়রানির শিকার মেয়েটির বাবা র‌্যাব-৭ এ লিখিত অভিযোগ দেন। বিষয়টি তদন্ত করে কুমিল্লা জেলার লালমাই থানার যুক্তিখোলা বাজারের উত্তরে আজবপুর গ্রামে অভিযান পরিচালনা করে তৌহিদকে আটক করা হয়েছে। আটক হওয়া তৌহিদের মোবাইলে অশ্লীল ছবি ও আপত্তিকর মেসেজ পাঠানোর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ।

আটক তৌহিদকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সিএম/এসএস

ksrm